সিলেটে হোটেল সিলগালা, আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

সিলেটে হোটেল সিলগালা, আটক ২

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
সিলগালা করা হোটেলের সাইন বোর্ড

Manual5 Ad Code

সিলেট সংবাদদাতা ::

সিলেটে অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে নগরের আরেকটি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ওই চৌধুরী আবাসিক হোটেল সিলগালা করা হয়।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের চৌধুরী আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। আটক পুরুষে বয়স ৪২ ও নারীর বয়স ৩২।

Manual4 Ad Code

পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগের কারণে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহাগরর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একই অভিযোগে অক্টোবর মাসে নগরের ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews