লাইসেন্স ও ফার্মাসিস্ট বিহীন কোন ফার্মেসি থাকবে না : মহাপরিচালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

লাইসেন্স ও ফার্মাসিস্ট বিহীন কোন ফার্মেসি থাকবে না : মহাপরিচালক

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual5 Ad Code

“বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ডিএফআইডি- ব্রিটিশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটি ও ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেল্থ এর সহযোগিতায় ০৪ নভেম্বর বুধবার মৌলভীবাজার রেস্ট ইন হোটেলের রিচমন্ড হলে “বাংলাদেশ মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা” শীর্ষক আলোচনার আয়োজন করে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান। বিসিডিএস মৌলভীবাজার শাখা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এমদাদুল হক মছনু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ; ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো: সালাউদ্দিন; মৌলভীবাজার জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা; বিসিডিএস মৌলভীবাজার শাখা সেক্রেটারি জনাব সৈয়দ এ. রউফ মানিক। স্বাগত বক্তব্য দেন এমএসএইচ বিএইচবি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোঃ ইফতেখার হাসান খান।

Manual8 Ad Code

প্রধান অতিথি ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান বলেন, আমি প্রথমেই বলবো লাইসেন্স ও ফার্মাসিস্ট বিহীন কোন ফার্মেসি থাকবেনা। মৌলভীবাজার জেলার ফার্মেসী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ইনভয়েস ছাড়া কেনাকাটা করবেন না। কোনভাবেই আপনারা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করবেন না এবং পুরো ডোজ ছাড়া দিবেন না।

একটা কথা মনে রাখবেন, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির জন্য নয়। আর মেয়াদউত্তীর্ণ ঔষধের পরিবর্তে যদি কোন কোম্পানি ফিজিসিয়ান স্যাম্পল দেয় সেসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা বেটার হেলথ ইন বাংলাদেশের সহযোগিতায় আপনাদের জন্য সফটওয়্যার তৈরী করেছি, আশা করছি সবাই উপকৃত হবেন। মনে রাখবেন স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!