রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবী

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ প্রতিনিধি:

Manual5 Ad Code

গণপ্রতিনিধিত্ব আদেশ (জচঙ) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Manual5 Ad Code

উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতার সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা পৌর কাউন্সিলর মুসলিমা বেগম, মহিলা ইউপি সদস্য নমিতা সিনহা, গৌরী রানী কৈরী, নারী নেত্রী পারুল কুরাইয়া, কৃষ্ণা কায়স্ত, নির্জনা আক্তার, রওশন আরা রেফা প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবী রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবীটি পুরণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!