কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ প্রতিনিধি:

Manual6 Ad Code

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর দেড়টায় কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ ঘোষণা দেন।

Manual5 Ad Code

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, গৌরানা অলমিক, আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ, সাবির আলি, মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু, মিজানুর রহমান, আকলাকুজ্জামান, শাহ আলম প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথি কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, দেশের ছাত্র সমাজ, যুবসমাজকে ধ্বংস করে ক্ষত বিক্ষত করছে মাদকের এই বিষাক্ত ছোবল। তাই চলেন সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews