জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে বাবার সংবাদ সম্মেলন 

  • সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়ে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী বাবা। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে সংবাদ সম্মেলন করেন জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদ।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে পাশ্ববর্তী গ্রাম উত্তর বড়ডহর এলাকার কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বামীর বাড়ীতে মা ছেলের আত্নহত্যর ঘটনার পর মরিয়ম আক্তারের বাবা যৌতুক ও নির্যাতনের কারণে তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে তিনি জুড়ী থানায় বাদী হয়ে মেয়ের স্বামী কুতুব উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নানা অজুহাতে আমার মেয়েকে নির্যাতন করত কুতুব উদ্দিন। মেয়ের সংসারের দিকে তাকিয়ে তাকে বিভিন্ন সময় যৌতুকের টাকা দেয়া হয়েছে। কিন্তু তার চাহিদা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে আমি টাকা দেয়া বন্ধ করে দিলে তার নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং আমার মেয়েকে আমার বাড়ীতে আসা বন্ধ করে দেয় এবং বাবার বাড়ীতে আসলে তাকে তালাক দেয়া হবে হুমকি দেয়। এসব কারণে দীর্ঘদিন থেকে আমার মেয়ে আমার বাড়ীতে আসার সুযোগ পায়নি। সর্বশেষ আমার মেয়ে ও নাতিকে কুতুব উদ্দিন হত্যা করেছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।
সংবাদ সম্মেলনে আব্দুস শহীদের ভাই আব্দুল হাসিব, দুবাই প্রবাসী শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদ আব্দুল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!