নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে  ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে ১০ টিমের মিনি নাইট ফুটবল  টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেলের সরপঞ্চ ও স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতন, সাধারণ সম্পাদক জনি, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহবায়ক বিপ্লব দাশ, সদস্য সচিব সত্যব্রত দাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দীপ্ত দাশ, রিপন দাশ, গৌরা দাশ, সজীব দাশ, তীর্থ দাশ, উৎস দাশ পরাগ, রাহিম মিয়া, জয়ন্ত দাশ, উৎস দাশ, পার্থ সারথী দাশ, পার্থ দাশ, অমিত দাশ, নিত্য দাশ, নিজু দাশ, শাওন দাশ, রিমন দাশ, প্রান্ত দাশ, প্রশান্ত দাশ, শংকর দাশ, রিপন দাশ (২), কানাই দাশ, প্রীতম দাশ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে রত্নদীপ দাস (রাজু) বলেন- খেলাধুলা, শরীর চর্চা আমাদের শরীরকে সুস্থ রাখতে যেমনি অত্যাবশ্যকীয় ভূমিকা রাখে। তেমনি নিয়মিত অনুশীলনের কারণে অনেক বাজে অভ্যেস থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তাই ছাত্র-যুবকদের লেখাপড়া ও পেশাগত জীবনের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলাধুলার মাধ্যমে সকল সামাজিক অবক্ষয়কে দূর করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতায়- দূরন্ত স্পোর্টিং ক্লাব, শাপলা স্পোর্টিং ক্লাব, সনাতন-দীননাথ কিশোর সংসদ, সুপারস্টার, এফসি ব্রাদার্স, মুক্তাহার ব্রাদার্স, রাইজিং স্টার, আমরা করবো জয়, বিএফএফ নামক ১০ টিমের খেলোয়াড়বৃন্দ টুর্ণামেন্টে অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!