মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ  বিএনপির ১১ নেতা অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ  বিএনপির ১১ নেতা অব্যাহতি

  • বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

Manual5 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::
 
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ) স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
 প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
অব্যাহতি পাওয়া নেতারা হলেন— শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো. আবুল হোসেন, সদস্য আব্দুল মছব্বির; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ ও সদস্য সেলিম মিয়া; কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য গোলাম কিবরিয়া সফি, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী। 
 
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত অব্যাহতি আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।# 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!