ধর্মের নাম ব্যবহার করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে বেহেশতের টিকিটের লোভ দেখানো হচ্ছে”- এম নাসের রহমান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

ধর্মের নাম ব্যবহার করে মানুষের বিশ্বাসকে পুঁজি করে বেহেশতের টিকিটের লোভ দেখানো হচ্ছে”- এম নাসের রহমান 

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :::
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতার কঠোর সমালোচনা করেছেন  মৌলভীবাজার -৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমান। তিনি বলেন,  “ধর্মের নাম ব্যবহার করে মানুষের সহজ-সরল বিশ্বাসকে পুঁজি করে বেহেশতের টিকিটের লোভ দেখানো হচ্ছে। রাজনীতির নামে এ ধরনের প্রতারণা আসলে নৈতিক দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ।”
তিনি সাধারণ ভোটারদের বেদনাবোধের কথাও তুলে ধরেছেন। তার মতে, বর্তমান বাস্তবতায় ভোট দেওয়ার সময় তুলনামূলক বিচার-বিশ্লেষণের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। বিএনপির বাইরে এখনো কোনো রাজনৈতিক দল জনগণের সামনে স্পষ্টভাবে তাদের রাষ্ট্র পরিচালনার মিশন ও ভিশন উপস্থাপন করতে পারেনি।
এই প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নীরব আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে উল্লেখ করে এম নাসের রহমান বলেন, “অনিশ্চয়তার রাজনীতিতে মানুষ একটি দিকনির্দেশনা ও ভরসার নাম খুঁজছে। আর সেই জায়গায় দেশের জনগণ তারেক রহমানকেই বিকল্প হিসেবে দেখছে।”
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়। তারা এমন একটি নেতৃত্ব প্রত্যাশা করে, যার হাতে দেশ পরিচালনার ভার তুলে দিলে অন্তত ভবিষ্যৎ নিয়ে আস্থা ও নিশ্চয়তা পাওয়া যাবে। সেই বিশ্বাস ও প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে আজ তারেক রহমান অবস্থান করছেন।
 তিনি ফ্যামেলি কার্ড প্রসঙ্গে বলেন, এই ফ্যামেলি কার্ড একেকটি পরিবারের মহিলাদের নামে হবে— আপনাদের স্ত্রীর নামে, ফটোসহ। এই পরিকল্পনার নাম হচ্ছে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। আড়াই হাজার টাকার ভুষিমালের জিনিস একটি নির্ধারিত দোকান থেকে প্রতি মাসে ফ্রি দেওয়া হবে। এখানে কেউ কেউ বলে টাকা দিতে হবে— এটা ভুল কথা। কোনো টাকা দিতে হবে না।
তিনি বলেন, এখানে আড়াই হাজার টাকার মূল্যের দাম নির্ধারিত থাকবে— চাল কত টাকার, ডাল কত টাকার, তেল কত টাকার, চিনি, লবণ— সব নির্ধারিত থাকবে ওই ভুষিমাল দোকানে। এখানে আপনার কম-বেশি করার সুযোগ নেই। চালের দাম যদি ৫০ টাকা হয়, তাহলে আপনি ঠিক করলেন ২০ কেজি নেবেন, আর তেল নিলেন, আপনি ডাল নিলেন, মসলা নিলেন— যা মনে চায়। দরকার নেই— এটা তখন সবাই সমস্বরে বলেন ‘দরকার’।
নাসের রহমান বলেন, এখন আমাদের প্রতিদ্বন্দ্বীরা এসব নিয়ে নানা অপপ্রচার করছে। এরপর তিনি বলেন, আমাদের জামে মসজিদের যেসব ইমাম ও মুয়াজ্জিনগণ আছেন, তাঁরা মাসিক বেতন পাবেন। দুই ঈদে বোনাস পাবেন। এবং তাঁরা সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা পাবেন। একইভাবে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এটি প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, এর পরে খালকাটা কর্মসূচি আবার চালু হবে। সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল কাটা হবে। এ খাল কাটা হবে ফসল উৎপাদনের জন্য— দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার জন্য।
তিনি বলেন, এ দেশের জনগণ হলো ধানের শীষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে। এবং জনগণের জন্য যা কিছু আছে, সব কিছু নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে।
তিনি বলেন, এসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেতে হলে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি মা-বোনসহ সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। আগামী নির্বাচন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ধারিত হবে। কোনো মহিলা যেন বাদ না যান— কারণ মহিলা অর্ধেক ভোটার। আর মহিলাদের নব্বই শতাংশ ভোট হলো ধানের শীষের।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!