মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মডেল মসজিদের খতিব আলতাফুর রহমান,চর যাত্রাপুর নতুন জামে মসজিদের খতিব আব্দুল ওয়াহাব,মোগল বাসা চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব খোরশেদ আলম,কাচিচর নওয়াপাড়া জামে মসজিদের খতিব এনামুল হক প্রমূখ।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম ও সাগর ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন। #