জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব—–এমপি হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ভর্তি ২ কাভার্ড ভ্যান জব্দ জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব—–এমপি হাজী মুজিব জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে চালু হয়েছে হোমস্টে থাকছে যেসব সুবিধা বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন কমলগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাছিতের মানবেতর জীবন কমলগঞ্জে নবনির্বাচিত এমপির উপজেলা হাসপাতাল পরিদর্শণ ও রোগীদের মাঝে তরল দুধ বিতরণ কমলগঞ্জে পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছেন এমপি পুত্র কমলগঞ্জের গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ভুয়া ভিসার প্রতারণা ২০ যাত্রীর পাসপোর্ট টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে কুলাউড়ার সাইফুল ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের ১৬ লাখ টাকার বৃত্তি বিতরণ

জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব—–এমপি হাজী মুজিব

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা:

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জানান।

Manual2 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো: আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে গ্রাম পর্যায়ে অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!