কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার হাইটেক একাডেমির ৬ শিক্ষার্থীর ইবতেদায়ী বৃত্তি অর্জন কমলগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ কুড়িগ্রাম টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে প্রশিক্ষণার্থী ও এলাকাবাসীর মানববন্ধন অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ হবে : তাহসিনা রুশদী লুনা এমপি সৌদি আরবে চারবার বিক্রি যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরত পাঠানো কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা ভর্তি ২ কাভার্ড ভ্যান জব্দ জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব—–এমপি হাজী মুজিব জাফলংয়ের খাসিয়াপুঞ্জিতে চালু হয়েছে হোমস্টে থাকছে যেসব সুবিধা বড়লেখায় নাসির উদ্দিন এমপির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন

কুলাউড়ায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

​মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র রমজানের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এই আয়োজনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং আপামর জনতা অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

​কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, সাবেক উপজেলা আমীর ​মাস্টার আব্দুল হামিদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কুলাউড়া উপজেলা সভাপতি ​মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলার যুগ্ম আহ্বায়ক ​অধ্যাপক শাহ আলম সরকার, সদস্য সচিব মাহবুব জামান শিহাব।

Manual8 Ad Code

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!