বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে গৃহহীন ৬ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ নয়, সবাই এ দেশের নাগরিক : এমপি লুনা বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে গৃহহীন ৬ পরিবার

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ৬ পরিবার সেমিপাকা ঘর পাচ্ছে। বুধবার বিকেলে এসব ঘর তৈরির কাজের সূচনা করা হয়েছে। বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান আনুষ্ঠানিকভাবে হতদরিদ্রদের মাথাগোজার সরকারী ঘরের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণীর গৃহহীন (যাদের জমিও নাই, ঘরও নাই) পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালি মৌজার ১২৫ নং দাগের সরকারি খাস জমিতে ঘরগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।

Manual3 Ad Code

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews