বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা সদরের হাইটেক ইসলামিক একাডেমির ৬ মেধাবী শিক্ষার্থী ২০২৫ সালের সরকারি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় ইবতেদায়ী (পঞ্চম শ্রেণি) বৃত্তি অর্জন করেছে। এদের মধ্যে দুইজন ট্যালেন্টপুলে ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী চৌধুরী হিসাম উদ্দিন উপজেলায় ছেলেদের মধ্যে প্রথম স্থান করেছে এবং অপর ট্যালেন্টপুল প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ওয়াহদিয়া হোসাইন উপজেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৪ মেধাবী শিক্ষার্থী হচ্ছে- হাবিবুর রহমান রাফিদ, শাহরিয়ার নাফিজ, ফাতিমা জান্নাত আশা ও তাসনিয়া জান্নাত।