নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট শ্রীমঙ্গলে দুপ্রকের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন  ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু 

নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, হাওড়ে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।

Manual7 Ad Code

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!