মাধবপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

মাধবপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মনোয়ারা (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতসন্দেহে নিহতের স্বামী ছিদ্দিক আলীকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার মীরনগর গ্রামের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

নিহত মনোয়ারা একই উপজেলার বেজুড়া গ্রামের সোনা মিয়ার মেয়ে এবং মীরনগর গ্রামের ছিদ্দিক আলীর স্ত্রী।

Manual3 Ad Code

এর সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন।

Manual1 Ad Code

তিনি বলেন, ছিদ্দিক আলীর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ছিদ্দিক আলীকে আটক করা হয়েছে।

ছিদ্দিক আলীর ঘর থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

এদিকে রোববার দুপুরে মনোয়ারার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান সহকারী সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!