জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন

  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

দেশের ৮ বিভাগের ১১ উপজেলায় মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। সিলেট বিভাগের একমাত্র মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নকে অর্ন্তভুক্ত করা হয়েছে এই পাইলট প্রকল্পে।

মঙ্গলবার দুপুরে জুড়ীতে প্রধান অতিথি হিসেবে ৮২১ জনের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে ৮২১ জন কৃষককে তালিকাভুক্ত করা হলেও দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাদের হিসাব খোলা যায়নি। ৮২১ জনের মধ্যে রয়েছেন ৬৫০ জন পুরুষ কৃষক ও ১৭১ জন নারী কৃষক।

Manual5 Ad Code

ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণের সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ডিআইজি সিলেট মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ মুশফিকীন নূর, সহকারি কমিশনার ভূমি সাবরিনা আক্তার, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!