ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

  • রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের ছাতকে আবারও প্রমাণ হলো—রাজনৈতিক পরিচয় মাদকের ঢাল হতে পারে না। ৯৫ পিস ইয়াবাসহ ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবাজ আলী (৫৪) শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছেন।

Manual6 Ad Code

শনিবার ১৮ এপ্রিল গভীর রাতে উপজেলার আলোচিত গোবিন্দগঞ্জ লালপুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ।

রোববার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত সাবাজ আলী একসময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু স্থানীয়দের কাছে তিনি অধিক পরিচিত “মাদক ব্যবসার গডফাদার” হিসেবে। শিবনগর গ্রামের মৃত সমুজ আলীর এই ছেলে বছরের পর বছর ধরে গোবিন্দগঞ্জ এলাকায় শক্তিশালী একটি ইয়াবা চক্র নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

এলাকাবাসীর মতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি তৈরি করেছিলেন এক অদৃশ্য ত্রাসের বলয়। ছোট-বড় ব্যবসায়ী, পথচারী, এমনকি স্কুল–কলেজ পড়ুয়া তরুণদেরও মাদক জালে টেনে নেওয়া ছিল তার দলের ‘নিয়মিত কাজ’।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে লালপুল এলাকার মুখে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সাবাজ আলী। আগে থেকেই তার গতিবিধি নজরে রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। সুযোগ বুঝে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয় এবং পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এব‌্যাপা‌রে থানার ওসি মিজানুর রহমান বলেন— “সাবাজ আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।”

তিনি আরও জানান—“আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ছাতকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে। কেউ ছাড় পাবে না—যে পরিচয়েরই হোক না কেন।” #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!