সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : মাহফুজা হান্নান এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : মাহফুজা হান্নান এমপি

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual4 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

Manual7 Ad Code

সংরক্ষিত নারী আসন (৪১/৩৪১) মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, ওসমানীনগরের উন্নয়ন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকেন্দ্রিক নয় বরং উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় ওসমানীনগর গড়ে তুলতে চাই। একটি এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের বিকল্প নেই।

Manual4 Ad Code

গতকাল সোমবার দুপুর ১২টায় ওসমানীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাহফুজা হান্নান এমপি এসব কথা বলেন।

Manual1 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী, নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রেদওয়ান খান, সেক্রেটারি গোলাম হায়দার, তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন,সাদীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক মিলন,উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ শিমুল,তাজপুর ডিগ্রি কলেজ সভাপতি লতিফুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যাপিক মাহফুজা হান্নার আরও বলেন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও চাহিদা মূল্যায়ন করে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে, যাতে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ওসমানীনগরের মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্ন ও প্রত্যাশা লালন করে আসছেন, তা বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সকলের সহযোগিতায় একটি উন্নত, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় ওসমানীনগর বিনির্মাণে এগিয়ে যাবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!