বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি মনু নদীর প্রতিরক্ষা বাঁধে দু’টি স্থানে ভাঙন ৩০ গ্রাম প্লাবিত : বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন ছাতকে যৌতুকের বলি গৃহবধূ লুবনা : পিটিয়ে-কুপিয়ে আঙুল বিচ্ছিন্নের অভিযোগ স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফল বাবাকে সংর্বধনা  কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কুলাউড়ায় বাল্যবিয়ের কারিগর কাজী মঈনের লাইসেন্স বাতিল কমলগঞ্জে ধলাই নদী ভাঙন; ১৫ হাজার মানুষ পানিবন্দি ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত বড়লেখা ফ্যামিলি প্ল্যানিং অফিসের বারান্দায় বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত

  • বুধবার, ১০ জুন, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

সিলেট বিভাগের সেরা ফারফরমেন্সকারি পুলিশ ইন্সপেক্টর বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খানকে পুরস্কৃত করেছে পুলিশ ডিপার্টমেন্ট (সিলেট রেঞ্জ)। ১০ জুন অনুষ্ঠিত সিলেট রেঞ্জের চারটি জেলার মাসিক অপরাধ সভায় ডিআইজি ড. মো. জিললুর রহমান সিলেট বিভাগ সেরা বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খানের হাতে পুরস্কার স্বরূপ ক্রেষ্ট ও প্রশংসাপত্র তোলে দেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারগন এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা-সহ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, মে মাসে নিজ কর্ম এলাকা বড়লেখার আইন শৃংখলা রক্ষা, ক্লূলেস অপরাধ রহস্য উদ্ঘাটন, হত্যা মামলাসহ চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, মাদক ও ভারতীয় চোরাই পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবার সকল ক্রাইটেরিয়ায় বিশেষ অবদান রাখেন ওসি মো. মনিরুজ্জামান খান। দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি মৌলভীবাজার জেলার ও সিলেট বিভাগ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

Manual8 Ad Code

সিলেট বিভাগ সেরা পুলিশ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান খান বলেন, পুরস্কার প্রাপ্তি কর্মোদ্যম ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের জন্ম দেয়। তার এই অর্জন বড়লেখা থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সুফল। ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বড়লেখা থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!