বড়লেখায় টিলাকাটায় ভুমি মালিককে পরিবেশ অধিদপ্তরের শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

বড়লেখায় টিলাকাটায় ভুমি মালিককে পরিবেশ অধিদপ্তরের শোকজ

  • শনিবার, ২১ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখায় প্রাকৃতিক টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ফখরুল ইসলাম নামক ভুমি মালিককে শোকজ করেছে পরিবেশ অধিদপ্তর। তাকে ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Manual7 Ad Code

জানা গেছে, উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই প্রাকৃতিক টিলা কেটে পাকাঘর নির্মাণ করছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বন্যপ্রাণী হত্যা সংক্রান্ত একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ফেরার পথে পাহাড়-টিলা কাটার এ করুণ চিত্রটি অবলোকন করেন। ঘটনাস্থল থেকেই তিনি মুঠোফোনে পরিবেশ বিনষ্টকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালককে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা সরেজমিনে পরিদর্শন করে টিলা কেটে ভুমির প্রাকৃতিক বৈশিষ্ট পরিবর্তনসহ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধনের সত্যতা পান।

Manual5 Ad Code

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, প্রাকৃতিক টিলা কেটে পরিবেশ সংরক্ষন আইন লঙ্ঘন করা হয়েছে। এজন্য কর্তনকারীকে শোকজ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিতব্য শুনানীতে ফখরুল ইসলাম নামক টিলা কর্তনকারী ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!