ছাতকের জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ছাতকের জাউয়া বাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • বুধবার, ১ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

ভারতে মুসলিমদের ওপর নির্যাতন, মসজিদ-মাদ্রাসায় হামলা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আব্দুস সোবহান। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাফিজ সাইদ আহমেদ এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কাওছার আহমদ।

Manual2 Ad Code

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা জামিলুর রহমান, মাওলানা আলী আহমদ, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মোস্তাফা কামাল চৌধুরী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সুহাইল আহমদ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ফজল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা সালেহ উদ্দিন, মাস্টার আব্দুল জলিল, মাওলানা মোফাজ্জল আলী, মাওলানা গৌছ উদ্দিন, মাওলানা মুফতি আসহাদ আহমদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ, হাফিজ ফরিদ আহমদ, মাওলানা আবুল হাসনাত, মাওলানা মনজুর রহমান, মাওলানা ছহুল আহমদ, হাফিজ শাহিন আহমদ, মাওলানা জাহির আলী ও মাওলানা মুহাম্মদ সানোয়ারসহ উপজেলা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভারতে মুসলিমদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং বাংলাদেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

Manual6 Ad Code

মানববন্ধনে বিপুলসংখ্যক আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।!##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!