বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখায় কাঁচা চা পাতাবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ কেভি ডবল সার্কিট লাইনের বৈদ্যুতিক খুঁিট ভেঙ্গে বিদ্যুৎ ছিন্নভিন্ন করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর পাঁচটার দিকে কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার দক্ষিণভাগ রতুলিবাজারের দক্ষিণের সড়কের পাশে। এতে পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা যোনাল অফিসের আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহককে দীর্ঘ ১৩ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে। থানা পুলিশ ঘটনাকারি ট্রাক আটক করেছে।

Manual2 Ad Code


বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতি ও সরেজমিনে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির বড়লেখা জোনাল অফিসের আওতাধীন রতুলীবাজার এলাকায় ফতেহবাদ চা বাগানের কাঁচা চা পাতাবাহী একটি ট্রাক সামনের গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বড়লেখা-দাসেরবাজার ৩৩ কেভি ডবল সার্কিট লাইনের একটি ৪৫ খুঁটিতে আঘাত হানে। এর ফলে ৩৩ কেভি ডবল সার্কিটের একটি ৪৫ এসপিসি খুঁটি ও সংলগ্ন ১১ কেভি ব্যাকবোন লাইনের একটি ৩৫ এসপিসি খুঁটি ভেঙে পড়ে এবং বিদ্যুৎলাইন ছিন্নভিন্ন হয়ে যায়। বড়লেখা-১ ও দাসেরবাজার উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয় যায়। এতে ১৩ ঘন্টা সমিতির আওতাধীন প্রায় ৮০ হাজার গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। পল্লীবিদ্যুৎ সমিতি নতুন খুঁটি পুঁতে দিনব্যাপি লাইন মেরামত শেষে সন্ধ্যা ছয়টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!