ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।

Manual7 Ad Code

নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে।

Manual6 Ad Code

এর আগে নাবিদুর রহমান বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্টের ট্যালেন্টপুল বৃত্তি, আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তির ট্যালেন্টপুল, কিশোর কণ্ঠ পাঠক ফোরামের সাধারণ গ্রেডের বৃত্তি এবং মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদের সাধারণ গ্রেডের বৃত্তি লাভ করে প্রশংসিত হয়েছে।

Manual5 Ad Code

সর্বশেষ সরকারি ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের খবরে বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য ও ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, প্রধান শিক্ষক মাওলানা সামছুর রহমান, সহকারী শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম, সুমা রানী দত্ত, মোহনারা বেগম, নবুয়া বেগমসহ শিক্ষক-শিক্ষিকারা নাবিদুর রহমানকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এলাকাবাসী ও বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও নাবিদুর রহমান তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে বিদ্যালয়, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে।##!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!