ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ

  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ শিক্ষাগত সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

Manual2 Ad Code

মোঃ তাজিদুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি, সিলেটের প্রাচীনতম প্রিন্ট পত্রিকা দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার, দৈনিক হাওর বার্তার স্টাফ রিপোর্টার, জনপ্রিয় দৈনিক সুনামগঞ্জের চিত্র পেইজের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

শিক্ষাজীবনে মোঃ তাজিদুল ইসলাম ২০১৬ সালে ছাতক উপজেলার কামরাঙ্গীর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে জাউয়াবাজার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগে ভর্তি হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ সিলেটের এমসি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।

Manual8 Ad Code

মোঃ তাজিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রহমত আলীর ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ রোভার স্কাউটের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি সাংবাদিকতাকেও তিনি পেশা ও জনসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নেন। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে তিনি ইতোমধ্যে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা, নির্ভীক অবস্থান ও সাবলীল লেখনীর কারণে তাঁর সাংবাদিকতা সহকর্মী ও পাঠকদের প্রশংসা অর্জন করেছে। ছাতক ও আশপাশের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিনি ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি এলাকার ইতিবাচক কর্মকাণ্ড, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রমও সংবাদে তুলে ধরছেন তিনি। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!