ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

ছাতকে আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
 সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও উত্তেজনার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরাও পৃথক মিছিল নিয়ে সেখানে এসে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা গোবিন্দগঞ্জ-ছাতক-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পয়েন্ট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। উপজেলা ছাত্রদলের নেতা মাহবুব ও ইমন আহমদ অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নেতাকর্মীদের ওপর হামলা এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত করেনি পুলিশ।
এদিকে মামলার অন্যতম অভিযুক্ত জাহেদ মিয়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। এরপরও তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশ তার দোকানের তালা ভেঙে তল্লাশি চালালেও কোনো অবৈধ মালামাল পায়নি। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। ছাতক উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের নামেও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতেই আইনগত প্রক্রিয়ায় মামলা করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!