ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত . – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত .

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি ::

ছাতকে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
Manual2 Ad Code

এ উপলক্ষে রোববার ( ১৬ আগষ্ট ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালী,আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহি উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.হানিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম,উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন,সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন,পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম,ঈমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ ।

Manual1 Ad Code

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যচাষী,মৎস্য সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনজন সেরা মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!