ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক থে‌কে :;

Manual1 Ad Code

অ‌নিয়ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে তিন বছর মেয়াদি ৯ সদস্যের এ কমিটি গঠন করেন।

কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমানকে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করেন।

গত ১০ আগস্ট দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ কমিটিটির অনুমোদন দেন। কমিটির সহ-সভাপতি করা হয়েছে সাকির আমিন ও এনজিওকর্মী সীমা আক্তার ডলিকে। সদস্যরা হলেন—শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী, মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।

Manual1 Ad Code

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি শুধু দুর্নীতিবিরোধী প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ না থেকে সমাজে সততা, স্বচ্ছতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করবে। পাশাপাশি দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সামাজিকভাবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখবে কমিটিটি।###

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!