বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখায় ইলেক্ট্রিসিয়ান ইলিয়াছ হোসাইনের (৩৮) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানা পুলিশ বড়লেখা পলি ক্লিনিকের নার্স (সেবিকা) লাক্সমি রংডি (২৪)-কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। লাক্সমি রংডি কুলাউড়া উপজেলার সাহেবটিলা এলাকার ফরিদ সাংমার মেয়ে। লাক্সমি আড়াই বছর ধরে স্টাফ নার্স হিসেবে বড়লেখা পলি ক্লিনিকে কর্মরত।

অপরদিকে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যাকারি যুবক ইলিয়াছ হোসাইন বড়লেখা পৌরসভার ৬ নং ওয়ার্ড মুড়িরগুলের মো. ইউসুফ আলীর ছেলে। সে ১১ আগস্ট রাতে শয়নকক্ষে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। এঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলে নিহতের বাবা মো. ইউসুফ আলী পলি ক্লিনিকের সেবিকা লাক্সমি রংডি-কে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় ১২ আগস্ট পুলিশ তাকে গ্রেফতার করে। তবে, ঘটনার পেছনে বড়লেখা পলি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমদকে জড়িয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Manual6 Ad Code

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিবাহিত এক সন্তানের জনক ইলিয়াছ হোসাইন বড়লেখা পলি ক্লিনিকে ইলেক্ট্রিকের কাজের সুবাদে স্টাফ নার্স লাক্সমি রংডির সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিনে বিয়ের জন্য তারা দুইজন অজ্ঞাত স্থানে যাওয়ার কথা ছিল। বেশ কিছু দিন থেকে লাক্সমি রংডি ইলিয়াছ হোসাইনকে বিয়ে করতে পলি ক্লিনিক থেকে অব্যাহতি চাচ্ছিলেন। কিন্তু ডা. তানভীর আহমদ তাকে অব্যাহতি দেননি। এ নিয়ে লাক্সমি রংডির সাথে প্রেমিক ইলিয়াছ হোসাইনের মারাত্মক দুরত্ব সৃষ্টি হয়।

Manual2 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ইলেক্ট্রিসিয়ান ইলিয়াছ হোসেনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তোলে তার বাবা পলি ক্লিনিকের নার্স লাক্সমি রংডি-কে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এব্যাপারে জানতে বড়লেখা পলি ক্লিনিকে গিয়ে মেডিকেল অফিসার ডা. তানভীরকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে রিং হলেও লাইন কেটে দেওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!