বড়লেখায় বিএনএসবি আই হসপিটালের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় বিএনএসবি আই হসপিটালের স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৮ আগস্ট) মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম (চক্ষু চিকিৎসা ক্যাম্প) অনুষ্ঠিত হয়েছে। ওরবিস ইন্টারন্যাশনালের সৌজন্যে দিনব্যাপি প্রোগ্রামটি পরিচালিত হয়েছে।

Manual1 Ad Code

প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। উক্ত প্রোগ্রামে ওরবিস ইন্টারন্যাশনালের ১২ জন বিদেশি (হংকং) মেডিকেল স্টুডেন্ট অংশগ্রহণ করেন এবং নানা অভিজ্ঞতা বিনিময় করেন।

Manual7 Ad Code

Manual6 Ad Code

নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদের সঞ্চালনায় কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেদা খানম, মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটাল ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল হামিদ মাহবুব, বর্নি এম মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিসান, গণসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমীন প্রমুখ।

উক্ত কর্মসূচিতে চিকিৎসা নেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. নাসির উদ্দিন, সহকারী গ্রন্থাগারিক মতিউর রহমানসহ ৩ শতাধিক শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!