ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক  (সুনামগঞ্জ) থে‌কে ::

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত সড়কের পাশে থাকা ৪৩৪টি গাছ নিলামে বিক্রির পর কাটার ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Manual4 Ad Code

২০২৩-২৪ অর্থবছরে নিলামের প্রক্রিয়া শুরু হলেও গত ১০ আগস্ট ২০২৬ তারিখে গাছগুলো কেটে নেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। বন বিভাগের তথ্যমতে, সড়ক প্রশস্তকরণ কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সড়কের পাশে বন বিভাগের মার্ক করা ৪৩৪টি গাছ নিলামে দেওয়া হয়। নিলামে সুনামগঞ্জের আলী ইমাম আল মাহমুদ সুমন ১৩ লাখ ৪০ হাজার টাকায় গাছগুলো কিনেছেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান স্বাক্ষরিত কার্যাদেশে উল্লেখ করা হয়েছে।  নিলামের অর্থের মধ্যে উপকারভোগী পাবেন ৯ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং সরকার পাবে ৩ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

Manual3 Ad Code

নিলামকৃত গাছের মধ্যে রয়েছে রেইন্টি ১৭৪টি, মেহগনি ১১৪টি, আকাশমনি ২৮টি, শিশু ৪৫টি, জাম ২৬টি, পিটালী ১০টি, অর্জুন ১০টি, ছাতিয়ান ৭টি, জারুল ৬টি, গামার ৬টি, কড়ই ৩টি, চাম্বুল ২টি, বাবলা ১টি ও কদম ২টি। বন বিভাগের হিসাবে এসব গাছে কাঠ রয়েছে ৩ হাজার ৫২৯ ঘনফুট এবং জ্বালানি কাঠ ২ হাজার ৬৭১ ঘনফুট।

এদিকে গাছের নিলাম, মূল্য নির্ধারণ, কাঠের পরিমাণ ও নিলাম প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা শাখা। সংগঠনটির দাবি, গাছগুলোর প্রকৃত বাজারমূল্য, সরকারি মূল্যায়ন এবং নিলামে সর্বোচ্চ ও প্রতিযোগিতামূলক দর নিশ্চিত করা হয়েছে কি না, তা জনসম্মুখে পরিষ্কার করা প্রয়োজন।

সংগঠনটির আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব সুজন তালুকদার বলেন, সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। গাছের প্রজাতি, বয়স, আকার, কাঠের পরিমাণ ও বাজারমূল্য বিবেচনায় যথাযথ মূল্য নির্ধারণ করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।

Manual6 Ad Code

তারা আরও বলেন, তাহিরপুর-সাচনা সড়কে গাছ কাটার বিষয়ে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বৃক্ষ কর্তন স্থগিত করেছে। একইভাবে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ নিলাম ও মূল্যায়নের বিষয়টিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। তবে ছাতকের ফরেস্ট-বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, সড়ক প্রশস্তকরণ কাজের জন্য সুষ্ঠু নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো নিলাম দেওয়া হয়েছে।###

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!