জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী মধুরঘাট এলাকা হতে মঙ্গলবার বিকেলে বিজিবি রাজকী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল উদ্ধারের পর জব্দ করেছে। যার বাজার মূল্য ৫ লক্ষাধিক টাকা। জব্দ মোটরসাইকেলটি সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির এসআইপি সদস্য নায়েক মো. আনোয়ারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ফুলতলা রাজকী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আল আমিন চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের মেইন পিলার ১৮৩১ হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের মধুরঘাট (রাজকী চা বাগান) এলাকায় পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি। পরে তা জব্দ করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, জব্দকৃত অবৈধ ভারতীয় মোটরসাইকেলটির সিজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। যা সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে সবধরণের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!