বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগন নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক কামরুজ্জামান খান, এসোসিয়েশনের সভাপতি মাসুক আহমদ, সম্পাদক বিকাশ দাস, আলম হুসাইন, আব্দুস সামাদ, রাজেশ দেবনাথ, দিপংকর দাস, মামুনুর রশিদ প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮সালের ৬ই ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহ স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহা সমাবেশ আমাদের বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়ে ছিলেন।২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রি আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০শে ফেব্রুয়ারি আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও মহা-পরিচালক মহোদয় আমাদের দাবি সমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। দাবি সমূহ হচ্ছে স্বাস্থ্য পরিদর্শক ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারী ১৩তম গ্রেডে উন্নতিকরণ।

Manual2 Ad Code

এসকল দাবি বাস্তবায়নের লক্ষে সারাদেশে ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দান কার্যক্রম থেকে বিরত থাকছি। ৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম থেকে ও বিরত থাকবো। দাবিপূরনের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!