কমলগঞ্জে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

বেতন বৈষম্য নিরসনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যকর্মীদের অনিদিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন উপজেলার ১৫ টি ইপিআই কেন্দ্রে টিকাদানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে গর্ভবর্তী নারী, শিশুরা কোন ধরনে সেবা পায়নি।

Manual2 Ad Code

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেন।

Manual8 Ad Code

বাংলাদেশ হেল্থ অ্যাসিসটেন্ট এসোসিয়েশন কমলগঞ্জ শাখা আয়োজিত কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য হেল্থ অ্যাসিটেন্ট এসোসিয়েশন কমলগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনজুমান আরা রুবি, সম্পাদক অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, উপজেলা সদস্য আবুল হোসেন, আহমদ আলী, তোফায়েল আহমদ প্রমুখ। বক্তারা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণের জোর দাবি জানান তারা।

বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় সদস্য আনজুমান আরা রুবি বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় কমিটির আহবানে ধর্মঘট পালন করবো।

Manual8 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা: মাহবুবুল আলম ভুইয়া বলেন, ইপিআই কার্যক্রম বন্ধ না রেখে স্বাস্থ্যকর্মীরা তাদের দাবী আদায়ে আন্দোলন করলে ভালো হতো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!