কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্রসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্রসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স।

Manual6 Ad Code

২৬ নভেম্বর বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলবাড়ী চা বাগানের ১০০ চা শ্রমিক ও বিকাল ৩টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নুরজাহান চা বাগানের ১০০ চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

ব্রেকিং দ্যা সাইলেন্স, শ্রীমঙ্গল এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায়ের সভাপতিত্বে ও আলোয় আলোয় প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাইফুর রহমান সায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, নুরজাহান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালী প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১টি ঢাকনাযুক্ত বালতি, ২টি এন্টিসেপটিক সাবান ও ৪ টি করে মাস্ক ছিল।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!