কুলাউড়ায় বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়ায় বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, স্পোর্টস ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলায় থেকে কিছু উদ্যোমী ফুটবলার তৈরি করার লক্ষ্যে জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির বয়সভিত্তিক (১২, ১৪, ১৬) প্রতিভাবান ফুটবলার বাছাই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ২৯ নভেম্বর রোববার সকাল সাড়ে দশটায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় বাছাই করা হয়।

Manual7 Ad Code

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও প্রশিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ফিরোজ মাহমুদ হোসেন টিটু, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাইফুর রহমান মনি, জালাল উদ্দিন, ঢাকা আজমপুর ফুটবল ক্লাবের সভাপতি সাইদুর রহমান মানিক, মাদকাসক্তি ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যান নাজমুল ইসলাম লিটন, বাফুফে কোচ মিজানুর রহমান মিনার ও আবুল হোসেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বাছাই কার্যক্রমে অংশ নেন একাডেমির পরিচালক কাবুল পাল, আব্দুস ছালাম, শফিক মিয়া আফিয়ান, হামিদুর রহমান মুরাদ, বাবরুল ইসলাম, খন্দকার সাইফুর রহমান আফজল, মুসা আহমদ সুয়েট, শহীদুল ইসলাম শাহীন। পরে কেক কেটে বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর ও পৃষ্ঠপোষক মেজর (অব.) নুরুল মান্নান চৌধুরী তারাজ বলেন, বয়সভিত্তিক তিন ক্যাটাগরি ১২, ১৪ ও ১৬ দল গঠনের লক্ষে প্রায় শতাধিক খেলোয়াড় থেকে প্রাথমিকভাবে ৬০ জনকে চূড়ান্ত করা হবে। আমাদের একাডেমির মূল লক্ষ্য কুলাউড়া থেকে কিছু উদ্যোমী ফুটবলার তৈরি করে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়া। এ জন্য তাদেরকে জাতীয় দলের কোচদের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!