শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

শ্রীমঙ্গলে প্রতিবন্ধীদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময়

  • সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাসের উদ্যোগে স্থানীয়প প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সক্ষমতা বিষয়ক মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যাক্তিদের নিয়ে সমাজ কল্যাণ শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়ন অভিগম্যতার সক্ষমতা প্রকল্প (এসডিডিবি) এর আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

রোববার ২০ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল কারিতাস কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক, মাদক ব্যবহারকারী এবং সাধারণ জনগণের মধ্যে বন্ধন তৈরি ও একীভূত উন্নয়নের জন্য উদ্বুদ্ধকরণ বিষয়ক এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী।

Manual8 Ad Code

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফতার, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ, আইডিইএ এর প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার, সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ন্যাজারীন মিশন শ্রীমঙ্গল শাখার রেভারেন্ট তরুন বারিকদার, কারিতাস সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মখলেছুর রহমানসহ আরো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

Manual4 Ad Code

এ প্রকল্পের উদ্দেশ্য লক্ষ্যিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা এবং যোগ্যতাভিত্তিক মানবসম্পদ উন্নয়ন ঘটানো। অধিকার আদায়ের জন্য দক্ষ কষাকষি, মধ্যস্থতা প্রবেশগম্যতার মাধ্যমে নির্বাচিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!