কুড়িগ্রাম সীমান্তে আটকের ৯ ঘন্টা পর বাংলাদেশী যুবককে ফেরৎ দিলো ভারতীয় বিএসএফ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রাম সীমান্তে আটকের ৯ ঘন্টা পর বাংলাদেশী যুবককে ফেরৎ দিলো ভারতীয় বিএসএফ

  • সোমবার, ২২ জুন, ২০২০

Manual7 Ad Code

রতি কান্ত রায়,কুড়িগ্রাম ::

Manual3 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

সীমান্তবাসী ও বিজিবি জানায় রোববার দিবাগত রাত ১২ টায় আন্তজাতিক পিলার নং ৯২৯ এর সাব ৪ এসের পাশ দিয়ে ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদাহরিদাস এলাকায় গেলে ভারতের খারিদাহরিদাস ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় ।

Manual8 Ad Code

পরে আটকের ৯ ঘন্টা পর সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী যুবককে গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

Manual6 Ad Code

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার মুকুল চন্দ্র রায় ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন খারিদাহরিদাস ক্যাম্পের ইন্সপেক্টর শুশীল কুমার। আটক বাংলাদেশী যুবক হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিনের সীমান্ত ঘেষা গোরকমন্ডল গ্রামের হোসেন আলীর ছেলে শাহআলম মিয়া টারু (২১)।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক যুবক ভারতে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে থানা সোপর্দ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!