ওসমানীনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ওসমানীনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণির কর্মচারী পরিষদের মানববন্ধন

  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

 এইবেলা, ওসমানীনগর ::

Manual2 Ad Code

৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটের ওসমানীনগরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারীদের বেতন গ্রেড পরিবর্তন, পদের নাম পরিবর্তন সহ ৫ দফা দাবী গুলো স্থায়ীভাবে সমস্যা সমাধানে লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ওসমানীনগর শাখার পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মুফিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র দেব নাথ ও সাধারণ সম্পাদক মো. রহমত আলী।

মানববন্ধনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫দফা দাবী গুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Manual3 Ad Code

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ওসমানীনগর শাখার সহ-সভাপতি মো. রোস্তম আলী. মো. আব্দুল হান্নান, মো. মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী, মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নয়ন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, অর্থ সম্পাদক হিরন্ময় ভট্রাচার্য, দপ্তর সম্পাদক নেপাল সরকার, প্রচার সম্পাদক মো. মেরাজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মো. দিদার হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক জয় গোপাল দাস, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ সহ পরিষদের নেতৃবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews