কমলগঞ্জে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

কমলগঞ্জে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

  • সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানকালে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে গত রোববার বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

Manual8 Ad Code

অভিযানকালে আচরণবিধি ভঙ্গ করায় ৪ জন কাউন্সিলর প্রার্থীকে ৪টি মামলায় সর্বমোট ৪০০০ টাকা অর্থদন্ড করে তা আদায় করা হয়। একইসাথে সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার নির্বাচন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!