কুলাউড়া পৌরসভার কোন ওয়ার্ডে কত ভোটারসহ বিস্তারিত তথ্য ? – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

কুলাউড়া পৌরসভার কোন ওয়ার্ডে কত ভোটারসহ বিস্তারিত তথ্য ?

  • বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code
আবদুল আহাদ ::

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মোট ৯টি কেন্দ্র রয়েছে। ৯টি কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোট ভোট কক্ষের সংখ্যা থাকবে ৬১টি। ৯টি কেন্দ্রে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৬১ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ১২২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০,২২৮ এবং মহিলা ভোটার ১০৫৩১ জন।

৯টি কেন্দ্রের নাম:

কেন্দ্র নং-০১, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১৯৬৯। ভোটার এলাকা বিহালা (৬০৬), সাদেকপুর-টিটিডিসি (৬৭৬), সোনাপুর (৬৮৭)। কেন্দ্র নং-০২, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২২৬৬। ভোটার এলাকা কুলাউড়া গ্রাম আংশিক (৮৯৪), দেখিয়ারপুর আংশিক (১০৭), পরিনগর (৯২৭) এবং বিছরাকান্দি (৩৩৮)। কেন্দ্র নং-০৩, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২১৫৪। ভোটার এলাকা আহমদাবাদ, উত্তরবাজার, ভাঙ্গারিপট্টি হয়ে মাগুরা আংশিক (২১৫৪)।

Manual6 Ad Code

কেন্দ্র নং-০৪, আনন্দ বিদ্যাপীঠ। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১৮৬৩। ভোটার এলাকা মাগুরা (১৮৬৩)। কেন্দ্র নং-০৫, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১৯৮৩। ভোটার এলাকা উছলাপাড়া আংশিক (৬০৯), দক্ষিণ বাজার (৯৬৫), দক্ষিণ রেলওয়ে কলোনী (৪০৯)।

Manual4 Ad Code

কেন্দ্র নং-০৬, জয়পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২৬২৯। ভোটার এলাকা জয়পাশা আংশিক উত্তরাংশ (২৬২৯)। কেন্দ্র নং-০৭, আমীর ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ৩৭০৫। ভোটার এলাকা আলালপুর (৫৬৬), কাছিম নগর (১৯২), জয়পাশা দক্ষিনাংশ (১৮০৫), দতরমুড়ি (২৬১), লস্করপুর (৮৮১)।

কেন্দ্র নং-০৮, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২৫৬৪। ভোটার এলাকা উছলাপাড়া আংশিক (৩৩১), কাছুর কাপন (১৪৫), চাতলগাঁও (৬১৩), বাদে মনসুর (১৪৭৫)। কেন্দ্র নং-০৯, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে পুরুষ ও মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১৬২৬। ভোটার এলাকা চাঁনপুর (১৩৪), জগন্নাথপুর (৩৩৭), মমরোজপুর (৩২০), লস্করপুর আংশিক (৮৩৫)।

Manual7 Ad Code

নির্বাচনে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন ৯ জন ম্যাজিস্ট্রেট-

Manual1 Ad Code

নির্বাচনের দিন পৌরসভার ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। আইনশৃংখলা রক্ষায় র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও র‌্যাবের ১টি, পুলিশের ১টি ও বিজিবির ১টিসহ মোট ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। পুরো পৌরসভা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!