কুলাউড়া জয়চন্ডীতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়া জয়চন্ডীতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

  • সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code
এইবেলা স্পোর্টস রিপোর্ট ::

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জয়চন্ডী প্রিমিয়ার লীগ’ (জেপিএল) এর আয়োজনে প্রথমবারের মত জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২০-২১ এর প্রথম সেশনের শুরু হয়েছে। সোমবার ২৫ জানুয়ারি জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লীগ পদ্ধতিতে পরিচালিত এ টুর্নামেন্টে জয়ন্ডী ইউনিয়নের ১৬ টি দল অংশ নিয়েছে। টেপটেনিস বলে ১৬ ওভারে খেলাটি চলবে।

Manual3 Ad Code

‘জয়চন্ডী প্রিমিয়ার লীগ’ পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুর রহমান শাওনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মোতাহীর আলী চৌধুরী (কনা স্যার), জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, সাংবাদিক আবদুল আহাদ, একেএম জাবের, লীগ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাওছার হোসেইন বাবলু, এবাদুল আলম সুলাব, মো. নজীব আলী, খলিলুর রহমান, সুমন আহমদ, ফয়াজ আহমদ প্রমুখ।

‘জয়চন্ডী প্রিমিয়ার লীগ’ পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফজালুর রব শুভ জানান, উদ্বোধনী খেলায় ইলেভেনস্টার উত্তর কুলাউড়া মীরশংকর ক্রীড়াচক্রকে ৩০ রানে পরাজিত করে শুভ সূচনা করে। ইলেভেনস্টার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। জবাবে মীরশংকর ক্রীড়াচক্র নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এতে ম্যাচ সেরা হন বিজয়ী দলের রুহুল আমিন অপু।

Manual3 Ad Code

দিনের অপর খেলায় ঘাগটিয়া টাইটান্স মোকাবেলা করে পাঁচপীর জালাই সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সাথে। ঘাগটিয়া টাইটান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১০ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে পাঁচপীর জালাই সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। ২য় খেলায় ম্যাচ সেরা হন বিজয়ী দলের আশরাফুর রহমান রনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!