লক্ষ্মীপুরে শীতের শাক সবজির বাম্পার ফলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

লক্ষ্মীপুরে শীতের শাক সবজির বাম্পার ফলন

  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

Manual2 Ad Code

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর ::  অতিবৃষ্টি ও বন্যার কারণে শীতের শাকসবজি ফলানোর মৌসুমে প্রথম বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় লক্ষ্মীপুরের কৃষকেরা দুশ্চিন্তায় পড়লেও পরক্ষণে পানি নেমে যাওয়ার পর পুনরায় বীজতলা তৈরি করে কৃষকেরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন। সত্যিই এবার সেই ক্ষতি কাটিয়ে উঠেছেন লক্ষ্মীপুর সদর উপজেলাসহ রায়পুর কমলনগর ও রামগতির কৃষকেরা। বিভিন্ন চরচরাঞ্চল ঘুরে দেখা গেছে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি ভালো দাম পাওয়ায় এসব এলাকার কৃষকের মুখে হাসি ফুটেছে।

চলতি শীত মৌসুমে লক্ষ্মীপুরে ৪ হাজার ৬৮৫ হেক্টর জমিতে শীতকালিন শাক-সবজির আবাদ হয়েছে। এতে উৎপাদন হয়েছে প্রায় ৬৫ হাজার ৬০০ মে.টন শাক-সবজি। যার বাজার মূল্য দাঁড়ায় ২০০ কোটি টাকারও বেশি। ফসল উৎপাদনে উপযোগী মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। কৃষক পেয়েছেন কাঙ্খিত মূল্য। চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি।গেল বছর শীত মৌসুমে লক্ষ্মীপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অসময়ের ওই বৃষ্টিতে শাক-সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবার গত বছরের ক্ষতি কাটিয়ে লাভের মুখে দেখেছেন কৃষকরা। হাসি ফুটেছে তাদের মুখে।

Manual4 Ad Code

লক্ষ্মীপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় এবার ব্যাপকহারে শাক-সবজির আবাদ হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ হাজার ৩০০ হেক্টর, রায়পুরে ১ হাজার ৭৫ হেক্টর, রামগঞ্জে ৮০০ হেক্টর, রামগতিতে ১ হাজার ২০০ হেক্টর ও কমলনগরে ৩১০ হেক্টর জমিতে মূলা, লালশাক পালংশাক বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর, লাউ বরবটি ওলকপি শালগম মিষ্টিকুমড়া করলা শীম ঢেঁড়শ শসা ধুন্দল ঝিঙা পটল শসা চিচিঙার ব্যাপক আবাদ হয়। এতে উৎপাদন হয়েছে প্রায় ৬৫ হাজার ৫০০ মে.টন। যার গড় মূল্য প্রায় ২শ’ ১২ কোটি টাকা। উৎপাদিত ধানের চেয়ে শাক-সবজির দাম বেশি, লাভও বেশি। যে কারণে লক্ষ্মীপুরের কৃষকরা শাক সবিজ আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিবছরই বাড়ছে সবজি আবাদ।

Manual5 Ad Code

লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর, টুমচর, শাকচর, মিয়ারবেড়ি, চর উভূতি ভবানীগঞ্জ, তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সারা বছর ধরে শাক সবজির চাষ হয়। তবে শীত মৌসুমে আবাদ হয় ব্যাপক হারে। জেলার সব চেয়ে বড় সবজির হাট পিয়ারাপুর। সপ্তাহে ৪দিন হাট বসে ওই বাজারে। স্থানীয় কৃষকরা সরাসরি হাটে তোলে কৃষিপণ্য। পাইকারি দরে বিক্রি করেন তারা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা এসব শাক-সবজি ট্রাক-পিকআপ ভরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। স্থানীয় সবজি চাষিরা জানান, ধানের ন্যায্য মূল্য পাওয়া যায় না। যে কারণে কৃষকরা সবজি চাষে ঝুকছেন। সফলও হয়েছেন। লক্ষ্মীপুরে কাঁচামাল সংরক্ষণের সরকারি-বেসরকারি কোনো হিমাগার নেই। না থাকায় তাদের বিপাকে পড়তে হয়। ফসল কাটার পর-পরই বিক্রি করতে বাধ্য হন। যে কারণে তারা সারা বছর সংরক্ষণ করে শাক সবজি বিক্রি করতে পারেন না। হিমাগার থাকলে তারা আরও বেশি সুফল পেতেন। আয় বাড়ত।

Manual2 Ad Code

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. বেলাল হোসেন খান বলেন, চলতি মৌসুমে আবহওয়া অনুকূলে থাকায় শাক-সবজির ভালো ফলন হয়েছে। বেশি ফসল উৎপাদনে কৃষকদের নানান ভাবে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের কল্যাণে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews