কুলাউড়া জয়চন্ডীতে পিপিএন স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুলাউড়া জয়চন্ডীতে পিপিএন স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

  • বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

স্পোর্টস রিপোর্টার ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পশ্চিম পুশাইনগর এলাকায় টিভি এন্ড টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুরু হয়েছে। পিপিএন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টটি বুধবার ২৭ জানুয়ারি রাত ৮ টায় উদ্বোধন করা হয়। আয়োজিত এ টুর্নামেন্টে পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আবু মোহাম্মদ এবং ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন।

প্রবীণ মুরব্বি হাজী তারা মিয়ার সভাপতিত্বে এবং জালাল আহমেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জয়চন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত (১, ২ ও ৩ নং ওয়ার্ড) থেকে সম্ভাব্য মহিলা সদস্য পদপ্রার্থী মোছা: মিনা বেগম।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল আহাদ, কুলাউড়া সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি আলাল আহমদ, সাংবাদিক আকাশ আহমদ, আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য লোকজন। জমজমাট উদ্বোধনী খেলায় “মা বাবার দোয়া এবং গোল্ডেন স্টার” একে অপরের সাথে মোকাবেলা করে। ৩ সেট খেলার প্রথম ২ সেটেই জয়লাভ করে শুভ সূচনা করে মা-বাবার দোয়া ক্লাবটি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!