মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual5 Ad Code

মৌলভীবাজার পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মেয়র প্রার্থী মো. অলিউর রহমান। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই অভিযোগ করে বর্জনের ঘোষণা দেন তিনি।

২৯ জানুয়ারি শুক্রবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি মনোনিত মেয়র প্রার্থী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা হুমকি ধামকি দিচ্ছে। কয়েকদিন আগে দলের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছিলো। এ বিষয়ে রিটানিং অফিসার বা প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।

Manual7 Ad Code

তিনি আরও অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। বরং সরকার দলীয় সমর্থকরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews