বড়লেখায় বিপি দিবসে পরিবেশ রক্ষার শপথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় বিপি দিবসে পরিবেশ রক্ষার শপথ

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual5 Ad Code

‘এই প্রজন্ম দিচ্ছে ডাক, পরিবেশের শত্রু নিপাত যাক’, ‘প্লাস্টিক মুক্ত পরিবেশ, নির্মল মাটি সুস্থ্য দেশ’ এরকম নানা স্লোগানে বড়লেখায় সোমবার স্কাউটের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের (বিপি) ১৬৪তম জন্মবার্ষিকী ও বিশ^ স্কাউট দিবস পালন করা হয়েছে।

বড়লেখা দুর্বার মুক্ত স্কাউট দল এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উপলক্ষে বড়লেখা পৌর শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষীণ শেষে স্থানীয় মস্তকিন আলী ম্যানশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

Manual7 Ad Code

সভায় সভাপতিত্ব করেন দুর্বার মুক্ত স্কাউট দলের গ্রুপ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। দুর্বার মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার তৌফিকুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিপির জন্মবার্ষিকী ও বিশ^ স্কাউট দিবসে বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিক্ষক রিয়াজুল ইসলাম, দুর্বার মুক্ত স্কাউট দলের সম্পাদক শিক্ষক লুৎফর রহমান চুন্নু, সাবেক জেলা স্কাউট লিডার মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাবেক কাব লিডার সামছুল ইসলাম, এমইস’র পরিচালক স্কাউট আব্দুল মজিদ প্রমুখ।

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তারা পৃথিবীটা যে স্থানে আছে তা থেকে আরও সুন্দর করার মাধ্যমে লর্ড ব্যাডেন পাওয়েলকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

Manual1 Ad Code

আলোচনা সভা শেষে উপস্থিত সবাই পরিবেশ রক্ষার শপথ নেন। এরপর কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!