কুড়িগ্রামে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

কুড়িগ্রামে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ও দৈনিক বাংলাদেশ সমাচারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির-কে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরস্থ শাপলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কুড়িগ্রাম জেলা মডেল প্রেসক্লাব , ইউনাইটেড প্রেস ক্লাব ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদিকবৃন্দ।

Manual2 Ad Code

এ সময় বক্তারা বলেন অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কিরকে গুলি করে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews