কোয়াব কাপ ক্রিকেট ফাইনালে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের হয়ে মাঠ মাতাবেন সাব্বির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কোয়াব কাপ ক্রিকেট ফাইনালে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের হয়ে মাঠ মাতাবেন সাব্বির

  • শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ কুলাউড়া আয়োজিত কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টর ফাইনালে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের হয়ে মাঠ মাতাবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। ফাইনাল ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টার সময় কুলাউড়ার মিটিপুর ক্রিকেট পার্কে অনুষ্ঠিত হবে। শক্তিশালী হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের মুখোমুখি হবে আনবিটেন কুলাউড়া।

 সাব্বির রহমান হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের হয়ে খেলতে আসছেন তা ক্লাবের সভাপতি আহসানুজ্জামান রাসেল নিশ্চিত করেছেন ও সেই সাথে তিনি হোসেনপুর ফ্রেন্ডসক্লাবের পক্ষ থেকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

Manual4 Ad Code

তাছাড়াও ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বনামধন্য পরিবারের কৃতি সন্তান বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর  তানজিল চৌধুরী ফাইনালের স্পন্সর হিসেবে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবকে ১৫০,০০০ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual8 Ad Code

উল্লেখ্য উক্ত ফাইনালকে কেন্দ্র করে কুলাউড়ার প্রতিটি ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে । বিশেষ করে হোসেনপুর গ্রাম তথা পুরো কাদিপুর ইউনিয়নের মানুষ অধীর আগ্রহে ম্যাচটির জন্য অপেক্ষা করছে ।

Manual4 Ad Code

খেলাটি সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এইবেলা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!