আত্রাইয়ে ইরি বোরো ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আত্রাইয়ে ইরি বোরো ধান পরিচর্যায় ব্যস্ত কৃষক

  • শুক্রবার, ৫ মার্চ, ২০২১

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual8 Ad Code

উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন এলাকায় অতিরিক্ত ইরি-বোরো ধান চাষ হওয়ায় উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান উৎপাদনের সম্ভাবনা দেখা যাচ্ছে। চলতি মৌসুমে বোরো ধানের বীজতলা ও রোপনের আগ্রহ দেখে এমনটাই ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ। জমি চাষ, চারা উত্তোলন, চারা রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা।

তবে শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় ধান রোপনের সাথে অধিক খরচ যোগ করতে হচ্ছে। গত বছর উপজেলায় বোরো ধান চষের লক্ষ্যমাত্রা ধার্য্য ছিল ১৭ হাজার ৯শত ৫০ হেক্টর জমি। চলতি বছরে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য ১৮ হাজার ৮শত ৮৫ হেক্টর জমিতে। এ বছর বোরো ধান একটু আগেই রোপন শুরু হয়েছিল, তা এখন পর্যন্ত রোপন চলছে। এ পর্যন্ত ৯০ ভাগ জমিতে বোরো ধান রোপন হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে সিংহভাগ জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নের প্রতিটি ব্লকে কম-বেশি বোরো ধান চাষ হয়েছে। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কম জমিতে উন্নত জাতের বোরো ধান চাষ করে বেশি ফলন পেতে ব্যাপক সহায়তা করছে কৃষি বিভাগ। উন্নত জাতের বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ উপজেলার কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। যেন রোপন করা চারা সঠিক যতœ সহকারে বড় হতে পারে।

উপজেলার সাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইকরাইল হোসেন, মেহেদী হাসান এবং গোলাপসহ কয়েকজন কৃষক বলেন, গত বছর শুরুতে অতি বৃষ্টি হওয়ায় অনেক জমিতে চারা রোপন করতে দেরি হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে তারাতারি বিলের পানি নেমে যাওয়ায় সময়মতো জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হয়েছে।

Manual6 Ad Code

রসুলপুর গ্রামের ফাদিল হোসেন বলেন, গত বছরের চেয়ে এ বছর আমি বেশি জমিতে বোরো ধান চাষ করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ধান চাষে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। সঠিক পরিচর্যা, আবহাওয়া ভালো থাকায় ও কীটপতঙ্গের আক্রমণ না হওয়ায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।

Manual2 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে.এম কাউছার হোসেন বলেন, অল্প সময়ের মধ্যে বাকি জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হবে। রোগ-বালাইয়ে কি পরিচর্যা করতে হবে তা কৃষি অফিস সব সময় পরামর্শ দিয়ে আসছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!