স্ত্রীর হাতের কব্জি কেটেছে স্বামী! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

স্ত্রীর হাতের কব্জি কেটেছে স্বামী!

  • শুক্রবার, ১২ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা, মাধবপুর :::

হবিগঞ্জের মাধবপুরে সোনার গহনা বিক্রি করে টাকার না দেওয়ায় ফাইমা বেগম (২৩) নামে এক নারীর হাতের কব্জি কেটে দিয়েছে তার স্বামী। ১১ মার্চ বৃহস্পতিবার রাতে মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকালে এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

Manual2 Ad Code

আহত ফাইমা ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রামে।

Manual6 Ad Code

ফাইমার বড় ভাই আজিজুর রহমান যুগান্তরকে জানান, দুই বছর আগে শামীম মিয়ার কাছে ফাইমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শামিম তার স্ত্রীকে টাকার চাপ দিত। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাইমাকে শারীরিকভাবে নির্যাতন করত শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।

তিনি জানান, সম্প্রতি ঘরে রাখা সোনার গহনা বিক্রি করে টাকার জন্য চাপ দেয় শামীম। কিন্তু ফাইমা টাকা না দেওয়ায় শামীম তাকে মারপিট করে। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাইমার হাতে কোপ দিয়ে কব্জি কেটে ফেলে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

Manual4 Ad Code

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!