কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের তরুন-তরুনীদের ‘থাবল চোংবা’ উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের তরুন-তরুনীদের ‘থাবল চোংবা’ উৎসব

  • বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে জ্যোৎস্নার আকাশে দল বেঁধে তরুন তরুণীরা উন্মুক্ত একটি মাঠে গোল আকারে একটি মঞ্চ তৈরি করে আপন মহিমায় ভালোবাসার রং তুলিতে জীবন সঙ্গীকে পাওয়ার ব্যাকুলতা নিয়ে গভীর রাত পর্যন্ত চলে এমন ভাব বিনিময়। চলে গানের তালে তালে নাচ। উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের কাংশাং (বিনোদন মন্ডপ) পাশে গত বুধবার (৩১) মার্চ রাতে এ উৎসবের আয়োজন করা হয়। মণিপুরী ভাষায় ‘থাবল চোংবা’ উৎসব বলা হয়।

মঞ্চের মাঝখানের গোল বৃত্তে বসা প্রশিক্ষণপ্রাপ্ত দুই শিল্পী মাঙাল লৈমা ও সম্বু রতন ‘থাবল চোংবা’ অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন।

মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামল বলেন, ‘আমাদের নয়াপত্তন গ্রামে উন্মুক্ত মাঠে মঞ্চ করে প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করা হয়েছে ‘থাবল চোংবা’ অনুষ্ঠান। বৃত্তাকার মঞ্চে প্রথমে নৃত্য করে এ গ্রামের অবিবাহিত যুবতীরা। এরপর নৃত্য করতে প্রবেশ করে বিভিন্ন এলাকা থেকে আসা মণিপুরী যুবকরা। পূর্ণিমার চাঁদের সঙ্গে মিল রেখে ‘থাবল চোংবা’ নামের মিলন মেলায় প্রায় ৩ শতাধিক যুবক-যুবতি একসঙ্গে নৃত্য করে।’

Manual4 Ad Code

এ বিষয়ে মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় গুরুরা জানান, তরুণ-তরুণীরা তাদের জীবন সঙ্গীকে খোঁজার জন্যই মূলত ‘থাবল চোংবা’ অনুষ্ঠানের আয়োজন যুগ যুগ ধরে চলে আসছে। নিজ এলাকায় আয়োজনস্থলে অভিভাবকরা তাদের যুবতী কন্যাকে নিয়ে যান। অন্যদিকে নিজ এলাকা ব্যতিত বিভিন্ন স্থান থেকে যুবকরা আসে পছন্দের জীবনসঙ্গীকে বেঁছে নিতে। একে অপরের হাত ধরে নৃত্যের ফাঁকে মধ্য রাত পর্যন্ত চলে কথোপকথন ও ভাব বিনিময়। মধুর প্রেম ভালোবাসাকে চিরন্তন করতে এবং ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছর এ আয়োজন করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!